News71.com
 Bangladesh
 29 Jun 17, 11:22 PM
 205           
 0
 29 Jun 17, 11:22 PM

ভারতে ১৭৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে তিন ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার।।

ভারতে ১৭৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে তিন ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ১৭৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ভারতীয় প্রাক্তন তিন ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই তিন ব্যাংক কর্মকর্তারা হলেন- কেদারনাথ পুষ্টি,মানিকমোহন মিশ্র ও প্রদীপকুমার গঙ্গোপাধ্যায়। গ্রেপ্তার তিনজন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মরত ছিল বলে সিআইডি জানায়। গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় এবং গতকাল বুধবার তাদের বিধাননগর আদালতে তোলা হলে আদালত তাদের সাত দিনের পুলিশি হেফাজতে দেয়।

এই তিনজনের মধ্যে মানিকমোহন ও কেদারনাথকে আগেই বরখাস্ত করেছে ব্যাংক। অপরজন প্রদীপ ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছে। এই তিনজন ছাড়াও এদের সঙ্গে আরও লোকজন এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সাল থেকে চালিয়ে যাওয়া টাকার অংকে এই জালিয়াতির পরিমাণটা প্রায় ১৭৩ কোটি। এদের জেরা করে বাকিদের বিরুদ্ধেও খুব তাড়াতাড়ি অভিযান চালানো হবে বলে‌ জানালেন সিআইডির এক কর্মকর্তা। এই তিনজন ব্যাংকটির হাজরা রোড ব্র্যােঞ্চ এবং যাদবপুর বিদ্যাপীঠ ব্র্যাাঞ্চে কর্মরত ছিলেন।

রাজ্য গোয়েন্দা দপ্তরের এক কর্মকর্তা জানান,গত বছর জুলাই মাসে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নামে একটি রাষ্ট্রায়াত্ত সংস্থা সল্টলেকের বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানায় তাদের ‘ব্যাংক গ্যারান্টি’র টাকা জালিয়াতি করা হচ্ছে। মামলাটির তদন্তের ভার দেওয়া হয় সিআইডি’র হাতে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন এই তিন ব্যাংক ম্যানেজার এবং তাদের বেশ কিছু সহযোগী প্রায় ১০০’রও বেশি জাল অ্যাকাউন্ট খুলে এই টাকা আত্মসাৎ করেছে।

এই তিনজন ছাড়াও এদের সঙ্গে আরও বেশ কিছু ব্যক্তি জড়িত আছে। ব্যাংকের অন্যান্য কিছু কর্মচারী এবং যে সংস্থাটি অভিযোগ করেছে,তাদেরই কিছু লোকজনের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এমন কিছু লোক আছে যারা এই অভিযুক্ত এবং সংস্থার কিছু লোকের মধ্যে জালিয়াতির কাজটা করার জন্য সেতুবন্ধনের কাজটা করেছে। এই সেতুবন্ধনের কাজ করা কিছু লোক ইতিমধ্যেই গা–ঢাকা দিয়েছে, যাদের খোঁজ চালাচ্ছি আমরা’ জানালেন ওই সিআইডি কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন