News71.com
 Bangladesh
 30 Jun 17, 02:41 PM
 145           
 0
 30 Jun 17, 02:41 PM

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম নিহত।।

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম নিহত।।

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ শুক্রবার সকালে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় পুলিশ কনস্টেবল শহিদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। এ ব্যাপারে গজারিয়া হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই হাসেম মুন্সী জানান,হাইওয়ে ফাঁড়ির কনস্টেবল শহিদুল ইসলাম ডিউটিরত অবস্থায় জেএমআই রেস্টুরেন্টের সামনের সড়কটি পার হচ্ছিল। এসময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন