News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:43 PM
 215           
 0
 03 Jul 17, 06:43 PM

পটুয়াখালীর কলাপাড়ায় এনজিও শাখা ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা।।  

পটুয়াখালীর কলাপাড়ায় এনজিও শাখা ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা।।   

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় এনজিও সংস্থা সংগ্রাম এর মৎস্য বন্দর আলীপুর শাখা ব্যবস্থাপক মো.মোজ্জাম,হিসাব রক্ষক আব্দুর রহমান,মাঠকর্মী মো. এনামুলকে আসামি করে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আলীপুর বন্দরের এক গৃহবধূ সেলিনা বেগম আজ সোমবার এ মামলাটি করেন। মামলায় বলা হয়েছে,সেলিনা বেগম ওই সংস্থার একজন ঋণ গ্রহীতা। ঋণ আদায়েরর জন্য আসামিরা বাসায় গেলে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিত,প্রেম নিবেদন করত।

এ ঘটনা সেলিনা তার স্বামী শাহজাহান দফাদারকে জানায়। শাহজাহান দফাদার সংগ্রামের শাখা ব্যবস্থাপককে জিজ্ঞাসা করেন। এতে ক্ষীপ্ত হয়ে পহেলা জুলাই সকালে আলীপুর চৌরাস্তায় আটকে আসামীরা মারধর করে শাহজাহান দফাদারকে। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে সেলিনা বেগমকেও মারধর করা হয়। ঘটানো হয় শ্লীলতাহানি। এ ঘটনায় বিজ্ঞ আদালত মহিপুর থানার ওসিকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন