News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:44 PM
 212           
 0
 03 Jul 17, 06:44 PM

বাঘাইছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ইউপিডিএফ নেতা আটক।।  

বাঘাইছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ ইউপিডিএফ নেতা আটক।।   

নিউজ ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বঙ্গলতলী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ,সাময়িক পোশাকসহ দুই ইউপিডিএফ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন বঙ্গলতলী ও রূপকারী এলাকার ইউপিডিএফের পরিচালক অটল চাকমা ও তার সহযোগী শুদ্ধজয় চাকমা।

গোপন সূত্রে খবর পেয়ে বাঘাইহাট সেনাজোন ও পুলিশের একটি দল মধ্যম বঙ্গলতলী গ্রামে গতকাল রবিবার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় অটল চাকমা ও শুদ্ধজয় চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি এলজি,একটি বন্দুক,১০ রাউন্ড কার্তুজ, একটি খুর,চারটি মোবাইল সেট,একটি রেডিও,ইউপিডিএফের চাঁদা আদায়ের রশিদ বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিন হোসেন জানান,আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন