News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:46 PM
 212           
 0
 03 Jul 17, 06:46 PM

সেনাপ্রধান জেনারেল শফিউল হকের রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন।।    

সেনাপ্রধান জেনারেল শফিউল হকের রূপপুর পারমাণবিক প্রকল্প পরিদর্শন।।      

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল হক আজ সোমবার দুপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।সেনাপ্রধান পরিদর্শন শেষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী,আর্ন্তজাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর মহাপরিচালক এবং প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। সেনাপ্রধানের সঙ্গে মত বিনিময়কালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান সাংবাদিকদের জানান,প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী এই প্রকল্পের নিরাপত্তা বিষয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পুলিশ,বিজিবি এবং আনসার বাহিনীর দ্বারা সমন্বিতভাবে কাজ পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের সকল কাজ সম্পন্ন হচ্ছে। রিএ্যাক্টর বসানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন