News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:46 PM
 200           
 0
 03 Jul 17, 06:46 PM

ময়মনসিংহে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২।।  

ময়মনসিংহে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২।।   

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ শহর বাইপাস সড়কের ময়নার মোড়ে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান,ময়মনসিংহ শহর বাইপাস সড়কের ময়নার মোড়ে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে উল্টে যায় এবং অপর বাসটি রাস্তার ওপর আড়াআড়ি হয়ে দাঁড়িয়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়।

তিনি আরো জানান,স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রেবেকা (৩০) ও অজ্ঞাত এক পুরুষ মারা যায়। অপর ১৮ জনকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন