News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:47 PM
 217           
 0
 03 Jul 17, 06:47 PM

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ।।  

সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ।।   

নিউজ ডেস্কঃ মৌসুমি বায়ু সক্রিয় ও টানা বর্ষণে সাগর উত্তাল থাকায় আজ সোমবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-সের্ন্টমাটিন রুটের সার্ভিস বোটের সভাপতি রশিদ আহমদ। তিনি বলেন,গত দুই দিন ধরে টানা বর্ষণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার,ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো নৌচলাচল করতে পারছে না।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমেদ বলেন,টানা বর্ষণের কারণে সাগর উত্তাল রয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন রুটের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাগরের অবস্থা স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকী জানান,সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর কিছুটা শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন