News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:48 PM
 209           
 0
 03 Jul 17, 06:48 PM

কুষ্টিয়ার জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার ৩ নারী জঙ্গি পুলিশ রিমান্ডে।।  

কুষ্টিয়ার জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার ৩ নারী জঙ্গি পুলিশ রিমান্ডে।।   

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার আশরাদী জাহান তিথিসহ তিন নারী জঙ্গির ৮৪ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিথি নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার মুখ্য বিচারিক আদালতের জ্যেষ্ঠ হাকিম এম এম মোর্শেদ এই রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই নারী হলেন-নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড তালহার স্ত্রী সুমাইয়া ও ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর এলাকার আরমানের স্ত্রী টলি আরা।

আদালত সূত্রে জানা গেছে,আজ সোমবার সকালে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আননুর যায়েদ ওই তিন নারীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাদের ৮৪ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেন। সূত্র আরো জানায়,কড়া পুলিশ পাহারার মধ্য দিয়ে আজ বেলা একটার দিকে তিন নারীকে ভেড়ামারা থেকে কুষ্টিয়া মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়।

এর আগে গতকাল রবিবার দুপুরে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বাদী হয়ে ওই তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রসঙ্গত,গত শুক্রবার রাত ১২টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। বাড়িটি থেকে তিন নারী জঙ্গিসহ দুই শিশুকে থানায় নেয় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন