News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:50 PM
 210           
 0
 03 Jul 17, 06:50 PM

সিগারেটের আগুনে পুড়লো চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ঝুটের গুদাম।।  

সিগারেটের আগুনে পুড়লো চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ঝুটের গুদাম।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা চরপাড়ার দক্ষিণ মুসলিমাবাদে জ্বলন্ত বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে একটি ঝুট কাপড় (তৈরি পোশাক কারখানার টুকরা কাপড়) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি তিনতলা ভবনের অংশ বিশেষ ক্ষতিগ্রস্তসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আজ সোমবার ভোরে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী রূপন কান্তি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান,দক্ষিণ মুসলিমাবাদের মেসার্স মা রাজিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঝুট কাপড়ের গুদামে বিড়ি-সিগারেট থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন