News71.com
 Bangladesh
 03 Jul 17, 06:53 PM
 204           
 0
 03 Jul 17, 06:53 PM

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২,অস্ত্র-গুলি উদ্ধার।।

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২,অস্ত্র-গুলি উদ্ধার।।

 নিউজ ডেস্কঃ ঝিনাইদহে বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সময় উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি। গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় এ অভিযান চালানো হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান,জেলাব্যাপী সন্ত্রাস,নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১২ জন,হরিণাকুন্ডু থেকে একজন,মহেশপুর থেকে চারজন,কালিগঞ্জ থেকে চারজন,কোটচাঁদপুর থেকে দুজন ও শৈলকুপা থেকে অস্ত্র ও গুলিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন