News71.com
 Bangladesh
 03 Jul 17, 07:00 PM
 209           
 0
 03 Jul 17, 07:00 PM

পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।।আইনমন্ত্রী আনিসুল হক  

পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।।আইনমন্ত্রী আনিসুল হক   

নিউজ ডেস্কঃ বিচারপতিদের অপসারণে সামরিক সরকারের আমলের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিভাবে এই রায় দেয় তা আমার কাছে বোধগম্য নয়। তারপরও আমাদের পূর্ণাঙ্গ রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে'বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নেরর জবাবে মন্ত্রী এ কথা বলেন। আনিসুল হক বলেন,আমাদের মূল সংবিধান ১৯৭২ এ যেভাবে ছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা ষোড়শ সংশোধনীতে সেভাবেই প্রতিস্থাপন করা হয়। তাই আমার প্রশ্ন কিভাবে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতেও বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে। আমাদের ১৯৭২ সালের সংবিধানে তাই ছিল। তবে সকল প্রশ্নের জবাব পেতে আমাদের অপেক্ষা করতে হবে। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন