News71.com
 Bangladesh
 03 Jul 17, 07:05 PM
 198           
 0
 03 Jul 17, 07:05 PM

চাটখিলে উপজেলা বিএনপির সহ সভাপতি ২ নেতা আটক।।  

চাটখিলে উপজেলা বিএনপির সহ সভাপতি ২ নেতা আটক।।   

নিউজ ডেস্কঃ চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির সহ সভাপতি মোর্শেদ আলম ও সাংগঠনিক সম্পাদক ও রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টুকে চাটখিল থানা পুলিশ আটক করেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে একটি বাড়ী থেকে তাদের আটককরা হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান,রামনারায়নপুর ইউনিয়ন যুবদল সম্মেলনে ছাত্রদলের দুই গ্রুপের মারামারিকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিয়ে এই দুই নেতা সমাজোতার উদ্দেশ্যে ছাত্রদল যুবদল নেতাদের নিয়ে রামনারানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের বাড়িতে বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে পুলিশ আসলে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ এ সময় মোর্শেদ আলম ও লিয়াকত আলী ভুট্টুকে আটক করে থানায় নিয়ে যায়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আবু হানিফ তাদের দুই নেতার আটকের কথা স্বীকার করে উদ্বেগ প্রকাশ করে বলেন,আমরা এখনো জানতে পারিনি কেন তাদের আটক করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান,আটককৃতদের এখনো থানায় আনা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন