News71.com
 Bangladesh
 03 Jul 17, 07:54 PM
 223           
 0
 03 Jul 17, 07:54 PM

বরিশালে নৌকাডুবিতে নিখোঁজের দুই দিন পর সুমনের লাশ উদ্ধার।।  

বরিশালে নৌকাডুবিতে নিখোঁজের দুই দিন পর সুমনের লাশ উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ বরিশালে উজিরপুরের সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ সুমন হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার লস্করপুর লঞ্চঘাট এলাকার সন্ধ্যা নদীতে সুমনের লাশ ভেসে ওঠে। সে উজিরপুর পৌরসভার তৈয়ব আলীর ছেলে। এ ব্যাপারে উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার জানান,স্থানীয়রা সন্ধ্যা নদীর লস্করপুর লঞ্চঘাট এলাকায় সুমনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। লঞ্চ কর্তৃপক্ষের সাথে দুর্ঘটনার বিষয়ে সমঝোতা হওয়ায় এ ঘটনায় মামলা করেনি নিহতের স্বজনরা।

থানা পুলিশ সূত্রে জানা যায়,গত শনিবার পিরোজপুর থেকে যাত্রীবাহী এমভি তরিকা-২ নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। লঞ্চটি সন্ধ্যার দিকে উজিরপুরের সন্ধ্যা নদীর চতলবাড়ি নামক স্থান অতিক্রম করছিল। এ সময় সুমন হাওলাদারের মাছ ধরা নৌকাটিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। নৌকাটি ডুবে গিয়ে সুমন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আজ সোমার সুমনের মৃতদেহ ভেসে ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন