News71.com
 Bangladesh
 03 Jul 17, 10:18 PM
 155           
 0
 03 Jul 17, 10:18 PM

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত।।

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত।।

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত থেকে উপজেলার প্রায় ৪ স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় নৌকায় ঘুরে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা যায়। এর আগে গতকাল রবিবার কুলাউড়া,জুড়ি ও বড়লেখার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সে সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত থেকে এসব এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এস এম জাকির হোসাইন বলেন,কয়েক বছর পরপর হাওর অঞ্চলগুলোতে বন্যায় হয় তবে এ বছর ক্ষতির পরিমাণ একটু বেশিই । কারণ কোনো চাষি তাদের ফসল ঘরে তুলতে পারে নি। চাষিদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে হবে। কেউ যাতে একবেলা না খেয়ে থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান,ক্রিড়া সম্পাদক চিন্ময় রায়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জুয়েল,উপ-দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সাইদ,জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ইউসুফ উদ্দিন খান। প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন