News71.com
 Bangladesh
 04 Jul 17, 12:13 AM
 155           
 0
 04 Jul 17, 12:13 AM

ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর স্রোতে ৩৫টি গ্রাম প্লাবিত।।

ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর স্রোতে ৩৫টি গ্রাম প্লাবিত।।

 

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর তীব্র জোয়ারের স্রোতে উত্তর চরদরবেশ ও চরইঞ্জিমানের ৩০ থেকে ৩৫টি গ্রামের নিম্ন এলাকা প্লাবিত। জোয়ারের স্রোতে বাঁধ ভেঙে ২টি স্লুইচ গেইট ভেসে গেছে। আজ সোমবার রাত ৮টার দিকে সাগরের জোয়ারের চাপ ফেনী নদীর ওপর পড়লে নদীর তীব্র স্রোতে সোনাগাজীর উত্তর চরদরবেশ ও চরইঞ্জিমানের ৩০ থেকে ৩৫টি গ্রাম প্লাবিত হয়। তখন এলাকার লোকেরা দিশেহারা হয়ে পড়ে। অনেকে নদীর পাড়ে গিয়ে আশ্রয় নেয়। এ সময় তীব্র জোয়ারের স্রোতে ছোট ফেনী নদীর ২টি স্লুইচ গেইট ভেসে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন