News71.com
 Bangladesh
 13 Jul 17, 02:36 PM
 178           
 0
 13 Jul 17, 02:36 PM

খুলনায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে গলা কেটে হত্যা।।

খুলনায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে গলা কেটে হত্যা।।

নিউজ ডেস্কঃ খুলনায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাইকে (৫৮) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে কয়রা উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর কয়রা গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসাবে কর্মরত ছিলেন। তিনি মৃত শেখ শহর আলীর ছেলে। পুলিশ জানায়,গতকাল বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আব্দুল হাইকে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান,আব্দুল হাই বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার আগের দিনও তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন।

কয়রা থানার ওসি মো. এনামুল হক বলেন,হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহত আব্দুল হাইয়ের লাশ উদ্ধার করা হয়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার দুই স্ত্রী রয়েছে। পারিবারিক কলহের কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন