News71.com
 Bangladesh
 13 Jul 17, 03:02 PM
 172           
 0
 13 Jul 17, 03:02 PM

টেকনাফের গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই।।

টেকনাফের গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই।।

নিউজ ডেস্কঃ টেকনাফের সাবরাং ইউপি’র সিকদারপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।বুধবার রাত সাড়ে ৯টার দিকে আসামি রেহানা আক্তারকে (৩৮) ছিনতাই করে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামালের নেতৃত্বে অভিযানে যায় ডিবি।এসময় রেহানা আক্তারকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটকের কিছুক্ষণ পর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তারই সিন্ডিকেটের অন্য সদস্যরা।তবে পুলিশের ওপর হামলাকারীরা ইয়াবা পাচারকারী বলে নিশ্চিত করেছে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র।এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন জানান, ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে আটক করে।এরপর ডিবি পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে আটক আসামিকে ছিনিয়ে নেয় তারা।এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন