News71.com
 Bangladesh
 13 Jul 17, 07:12 PM
 224           
 0
 13 Jul 17, 07:12 PM

কারচুপির অভিযোগে মেহেন্দিগঞ্জের ৭টি ইউপি নির্বাচনে বিএনপির ভোট বর্জন।।

কারচুপির অভিযোগে মেহেন্দিগঞ্জের ৭টি ইউপি নির্বাচনে বিএনপির ভোট বর্জন।।

নিউজ ডেস্কঃ মেহেন্দিগঞ্জ উপজেলায় সাত ইউনিয়ন পরিষদে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ জানান,সকাল থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা মার্কার পক্ষে সিল মারে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সে কারণে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থীরা।

মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, লতা ইউনিয়নে বিএনপির নাজমুল হক তিনু,জয়নগর ইউনিয়নে বিএনপির দুলাল বেপারী,চরএককরিয়া ইউনিয়নে বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ,গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান,আলিমাবাদ ইউনিয়নে বিএনপির মাইনুদ্দিন মৃধা,শ্রীপুর ইউনিয়নে বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেল নির্বাচন বর্জন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন