News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:05 PM
 159           
 0
 13 Jul 17, 09:05 PM

বাজেটের ঘাটতি পূরণে বড় কোম্পানীর ওপর ভ্যাট বৃদ্ধির আহ্বান জানালেন রওশন এরশাদ

বাজেটের ঘাটতি পূরণে বড় কোম্পানীর ওপর ভ্যাট বৃদ্ধির আহ্বান জানালেন রওশন এরশাদ

নিউজ ডেস্কঃ বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ চলতি বাজেটের ঘাটতি পূরণে মোবাইল ফোনসহ বড় বড় কোম্পানীর ওপর ভ্যাট বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের নেতা জনগণের দাবী অনুযায়ী প্রস্তাবিত বাজেট থেকে আবগারী শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন,মোবাইল কোম্পানী এবং বড় বড় কোম্পানীর ওপর ভ্যাট আরোপিত করলে রাজস্ব যে ঘাটতি রয়েছে তা পূরণ করা সম্ভব হবে। কর্মসংস্থান দেশের বড় সমস্যা। তাই ছোট ছোট কোম্পানী থেকে পুরোপুরি ভ্যাট প্রত্যাহার করে দিন।

বিরোধী দলের নেতা বলেছেন,খাদ্যে ভেজাল বন্ধ করতে না পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে না। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই পারবেন দেশ থেকে খাদ্যে ভেজাল মুক্ত করতে। এজন্য যত কঠোর হতে হয় তা হতে হবে। আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তিনি দেশের আটটি বিভাগে আটটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি জানিয়ে বলেন,এটা করলে ঢাকার ওপর চাপ অনেকাংশে কমে যাবে। যেভাবে শিক্ষা বোর্ড করা হয়েছে,সেভাবে হাই কোর্টের বেঞ্চ করা হোক। তিনি এমপিদের জন্য ঢাকা শহরে একটি করে প্লট বরাদ্দের দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন