News71.com
 Bangladesh
 13 Jul 17, 09:11 PM
 165           
 0
 13 Jul 17, 09:11 PM

সাতক্ষীরায় স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন, আওয়ামী লীগের জয় জয়কার।।

সাতক্ষীরায় স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন, আওয়ামী লীগের জয় জয়কার।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিতকৃত চারটি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী ডা. মহিউর রহমান ময়ূর চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। স্থগিত চারটি কেন্দ্রের ফলাফলসহ আওয়ামী লীগের প্রার্থী ডা. মহিউর রহমান সর্বমোট ৬,৯৮৪ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আব্দুর রউফ সর্বমোট ৬,২০০ ভোট পেয়েছেন।

এদিকে,জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের স্থগিত নির্বাচনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল ২২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। একই সাথে জেলা পরিষদের সংরক্ষিত আসন ৩-এ মহিলা আওয়ামী লীগের নেত্রী রোজিনা কান্টু ২৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন