News71.com
 Bangladesh
 14 Jul 17, 03:05 PM
 168           
 0
 14 Jul 17, 03:05 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৩০ কি.মি. যানজট।। যাত্রী ভোগান্তি চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৩০ কি.মি. যানজট।। যাত্রী ভোগান্তি চরমে

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর থেকে দাউদকান্দি পর্যন্ত ৩০ কি.মি. দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে এই যানজটে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়,সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের চাপ বেড়ে যওয়ায় স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে না বলেই এ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়েও স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল ব্যবস্থা করতে পারছে না। প্রায় প্রতি শুক্রবারেই এ মাহসড়কে যানজটের সৃষ্টি হয় বিধায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন