News71.com
 Bangladesh
 14 Jul 17, 10:26 PM
 164           
 0
 14 Jul 17, 10:26 PM

সিরাজগঞ্জ শহরের বন্যা ঠেকাতে বাধ ভাঙ্গন রোধে কাজ করছে সেনাবাহিনী।।

সিরাজগঞ্জ শহরের বন্যা ঠেকাতে বাধ ভাঙ্গন রোধে কাজ করছে সেনাবাহিনী।।

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা চৌধুরীবাড়ি এলাকায় নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধের ভাঙ্গন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। সেনাবাহিনীর একটি টিম বাধ সংস্কারে কাজ করছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান,বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে অবস্থিত সেনা ক্যাম্পের ইঞ্জিনিয়ারিং কোরের মেজর সাঈদের নেতৃত্বে একটি টিম ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ প্রচেষ্টায় ভেঙ্গে যাওয়া ২০ মিটার বাধ এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। রাত ২টা থেকে কাজ শুরুর পর থেকে সেখানে বাশেঁর পাইলিং,বালি ভর্তি জিওব্যাগ ও প্লাষ্টিকের বস্তা ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন,চলতি বছরের মে মাসে ১৭৪০ মিটার দীর্ঘ এ বাধের নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে বাধের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। ভাঙ্গন স্থানটি বাধ ও একটি সংযোগ রাস্তার সংযোগস্থল। সেখানে একটি খড়ের পালার নিচে অবস্থিত একটি ইদুরের গর্ত দিয়ে প্রথমে পানি প্রবেশ করতে থাকে। গর্তটি বন্ধ করতে গেলে বাড়ির মালিক পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজনকে লাঞ্চিত করায় গর্তটি বন্ধ করা সম্ভব হয়নি। যে কারণে ওই ইদুরের গর্তটি ক্রমশ বড় হয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্মানাধীন বাধের বাকি ২০ ভাগ নির্মাণ কাজ আগামীকাল থেকে শুরু করা হবে বলেও জানিয়েছেন এই পাউবো কর্মকর্তা।

এদিকে বাঁধ ভাঙ্গার সংবাদে উদ্বেগ প্রকাশ করে এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এক বিবৃতিতে তিনি বাঁধের ভাঙ্গা অংশ দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং বাঁধ অভ্যন্তরের ক্ষয়ক্ষতি যাতে কম হয় সে জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন