News71.com
 Bangladesh
 14 Jul 17, 10:36 PM
 174           
 0
 14 Jul 17, 10:36 PM

বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।।ত্রাণমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে সরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।।ত্রাণমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট দূর না হওয়া পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী নিয়ে কেউ টালবাহনা বা দুর্নীতির আশ্রয় নিলে তাকে ক্ষমা করা হবে না। দেশের একটি মানুষও না খেয়ে ও গৃহহীন থাকবে না। আজ শুক্রবার বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে পুনরায় ঘুরে দাড়াতে পারে সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে। এ সময় ত্রাণমন্ত্রী বন্যা দুর্গতদের পাশে দাড়াতে সংসদ সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান। পরে মন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আমতলী বাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন