News71.com
 Bangladesh
 14 Jul 17, 10:39 PM
 196           
 0
 14 Jul 17, 10:39 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট।।

বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একই পরিবারের ৩ জনকে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার শিকার গৃহকর্তা ইউসুব শেখ (৭৫),তার স্ত্রী তহমীনা বেগম(৬৮) ও নাতনী মেমী আক্তারকে (১৮) আজ সকালে অচেতন অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইউসুব শেখের ভাই মো. দেলোয়ার হোসেন জানান,আজ সকালে প্রতিবেশীরা ওই পরিবারের ঘরের দরজা খোলা ও সকলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। পরে জানা যায়,অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের সকলকে অজ্ঞান করে ৮ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ টাকাসহ কম পক্ষে ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে থানার ওসি মো,রাশেদুল আলম বলেন,এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। থানায় কোন লিখিত অভিযোগও দায়ের হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন