News71.com
 Bangladesh
 14 Jul 17, 11:00 PM
 180           
 0
 14 Jul 17, 11:00 PM

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ফের বন্য হাতির তাণ্ডব,আহত ৫।।

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ফের বন্য হাতির তাণ্ডব,আহত ৫।।

 

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ফের বন্য হাতি তাণ্ডব চালিয়ে ১০টি বসত ঘর ধ্বংস করেছে। এতে আহত হয়েছে ৫ জন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নুরজাহান নামে এক নারী। বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী সাতানীপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতভর তাণ্ডব চালায় বন্য হাতির দল। বকশীগঞ্জের কামালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা কামাল জানান,গতকাল বৃহস্পতিবার রাতে ভারত থেকে নেমে আসা ভারতীয় বন্য হাতির দল সীমান্ত পেড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে সাতানিপাড়া গ্রামে প্রবেশ করে।

এ সময় বন্য হাতির দল মুক্তিযোদ্ধা নুর ইসলাম, স্বাধীন, জরিপ উদ্দিন, মোখলেছ, নুরজাহান, মজল হক, হাফিজুল, খাদাল মিয়া, আছিয়ার ঘর ভাঙচুর করে। বুন্য হাতির দলটি কৃষকের ঘরে রক্ষিত ধান খেয়ে সাবাড় করে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় হাতির আক্রমণে মারাত্মক আহত হন নুরজাহান বেগম। তাকে মুমুর্ষূ অবস্থায় উন্নত চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডি্ক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত হন আরও ৪ জন। বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক ও বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে হাতির আক্রমণ থেকে রেহাই পেতে সতর্ক থাকতে বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন