News71.com
 Bangladesh
 14 Jul 17, 11:17 PM
 157           
 0
 14 Jul 17, 11:17 PM

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০।।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দিতে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসের সাথে রডবাহী লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হেলপার শাহপরান (২৫) কুমিল্লা দেবিদ্বার উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুর রশিদের ছেলে।

জানা যায়, যাত্রীবাহি বাসটি পেছন থেকে রডবাহী লরিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় বাসের মধ্যে রড ঢুকে যায়।রড কেটে যাত্রীদের উদ্ধার করা হয় ও বাস পৃথক করা হয়।এতে বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়।তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাসের হেলপার শাহপরান নিহত হয়।বাকীদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ ও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন