
নিউজ ডেস্কঃ বরিশালের আগৈলঝাড়ায় চিকুনগুনিয়ায় সালাম মুন্সি নামে একজনের মৃত্যু হয়েছে।সালামের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের মৃত করিম মুন্সির ছেলে আব্দুস সালাম মুন্সি (৪৫) ঢাকায় শ্রমিকের কাজ করতেন।ঢাকায় অবস্থানকালে সালাম চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়ে দু’দিন পর গত বুধবার সকালে বাড়িতে আসেন।বাড়িতেই চিকিৎসা করাচ্ছিলেন সালাম।জ্বরের সাথে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ছিল।আজ শুক্রবার সকালে হঠাৎ সালাম গুরুতর অসুস্থ হয়ে পরেন।
এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত পরতে শুরু করে।দ্রুত সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব হাসান তাকে মৃত ঘোষণা করেন।ডা. মাহাবুব হাসান বলেন, জ্বর নিয়ে রোগী এলেও কোনো পরীক্ষা-নিরীক্ষার আগেই তিনি মৃত্যুবরণ করেণ।তবে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা যায়নি।অবশ্য সালামের পরিবারের দাবি তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।ওই চিকিৎসক আরো জানান, রক্ত পরীক্ষার মাধ্যমে চিকুনগুনিয়া শনাক্ত করা গেলেও উপজেলা হাসপাতালে এর কোনো ব্যবস্থা নেই।