News71.com
 Bangladesh
 15 Jul 17, 12:13 AM
 165           
 0
 15 Jul 17, 12:13 AM

কক্সবাজারের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা।।

কক্সবাজারের সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা।।

নিউজ ডেস্কঃ কক্সবাজার আসতে এবং কক্সবাজার থেকে যেতে চকরিয়ার মাতামুহুরী ব্রিজ এখন একটি আতঙ্ক। অনেক পুরনো এ ব্রিজে ফাটল ধরেছে। সেই সাথে ব্রিজটির উপরি ভাগে সাময়িক সংস্কারের ফলে উঁচু-নিচু হয়ে রয়েছে। সাম্প্রতিক বন্যায় ব্রিজটির অবস্থা একেবারেই নাজুক হয়ে গেছে। ব্রিজটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই যাত্রীরা এই ব্রিজ পার হচ্ছে দম বন্ধ করা এক আতঙ্ক নিয়ে।কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় মাতামুহুরী নদীর ওপর প্রায় ৫৭ বছর আগে নির্মিত এই গার্ডার ব্রিজটি ধসে পড়লে কক্সবাজারের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে চরম ভোগান্তিতে পড়বে কক্সবাজার ও বান্দরবান জেলার প্রায় এক কোটি মানুষ।

বর্তমানে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া সড়ক উপবিভাগের চিরিঙ্গা সেকশনের প থেকে ব্রিজের নিচে সাপোর্ট হিসেবে বালুর বস্তা দিয়ে ব্রিজটি ধসে পড়া থেকে রার ব্যবস্থা নেয়া হয়েছে।অভিজ্ঞ মহলের মতে, যে ব্রিজের ওপর দিয়ে দৈনিক হাজার হাজার ভারী মাল ও যাত্রীবাহী গাড়ি যাতায়াত করে সে ব্রিজের নিচে অস্থায়ী পিলার হিসেবে বালুর বস্তা বসিয়ে ব্রিজটি ঠিক করা আদৌ সম্ভব কি না তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য মতে, ১৯৬০ সালে ৩১০ মিটার দৈর্ঘ্য ও ৬.৮ মিটার প্রস্থ ছয়টি পিলার ও সাতটি স্পারের ওপর নির্মিত এই ব্রিজের বয়স ৫৭ বছর।

নির্মাণকালে ব্রিজটির স্থায়িত্ব ধরা হয়েছিল ১০০ বছর। কিন্তু কক্সবাজার এখন দেশের সর্বদণি প্রান্তের দীর্ঘতম সমুদ্রসৈকত তথা পর্যটন শহর হওয়ায় এখানে স্বাভাবিক যাতায়াতের গাড়ির চেয়ে বিশেষ করে পর্যটন মওসুমে তৎকালীন পরিসংখ্যানের চেয়ে লাখ লাখ পর্যটকবাহী গাড়ি যাতায়াত করায় নির্ধারিত সময়ের আগেই ব্রিজটির বিভিন্ন স্থান ভেঙে পড়ে ও নিচু হয়ে যায়। ফাটলও ধরেছে কয়েক স্থানে। ব্রিজের ঠিক মাঝখানে বড় ধরনের গর্ত হওয়ায় পাটাতনের মাধ্যমে জোড়াতালি দিয়ে যানবাহন চালু রেখেছে কর্তৃপ। কোনো যাত্রী ও পণ্যবাহী গাড়ি উঠলেই কেঁপে ওঠে ব্রিজটি, আর আতঙ্ক শুরু হয় যাত্রীদের মধ্যে।বিকল্প ব্যবস্থা না থাকায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে লাখো মানুষ।

এসব সমস্যার পাশাপাশি সম্প্রতি সেতুর পিলারও নিচু হয়ে যাওয়া ও ফাটল ধরায় বালুর বস্তার ঠেস দিয়ে রাখতে হয়েছে।
সওজের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় চার বছর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার মাতামুহুরী ব্রিজটির মাঝখানের ঢালাইয়ের একটি অংশে সামান্য নিচু হয়ে যায়। ওই সময় ভারী বৃষ্টিতে একটু একটু করে বড় অংশ নিচু হয়ে যায়। নিচু হওয়া তস্থানে লোহার পাটাতন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু সেই পাটাতন অপোকৃত একটু উঁচু হওয়ায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিং ভেঙে মাতামুহুরী ব্রিজের নিচে নদীর চরে পড়ে যায়। এতে মর্মান্তিভাবে নিহত হন ১৮ জন।

এরপর সড়ক ও জনপথ বিভাগ ভেঙে যাওয়া রেলিং মেরামত এবং নিচু হয়ে যাওয়া অংশ আবার মেরামত করে যানবাহন চলাচল নির্বিঘ করার চেষ্টা করে। এভাবে ঝুঁকির মধ্যেই এত দিন ধরে চলাচল করে আসছে যানবাহন।সওজের উপসহকারী প্রকৌশলী আবু এহেছান মোহাম্মদ আজিজুল মোস্তফা জানান, সড়ক ও জনপথ বিভাগ নতুন ভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর চাটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মাতামুহুরী ব্রিজও রয়েছে। ব্রিজের ডিজাইনের কাজও সমাপ্তির পথে। তারপর ব্যয় বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হতে পারে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম এ প্রসঙ্গে জানান, মাতামুহুরী ব্রিজটি ঝুঁকিপূর্ণ।

ব্রিজের ওপর ‘জোড়াতালি’ দিয়ে যান চলাচল করছে। সওজের প থেকে বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশের ওসিকে নির্দেশনা দেয়া হয়েছে যাতে ব্রিজ দিয়ে ১০ টনের অধিক পণ্যবোঝাই যানবাহন চলাচল না করে। বাস্তবে দেখা যাচ্ছে দিনরাত ১০ টনের অধিক পণ্যবোঝাই অসংখ্য গাড়ি এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে। সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বডুয়া বলেন, ‘শুধু মাতামুহুরী ব্রিজ নয়, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাঙ্গু, ইন্দ্রপুল ও বরগুনি সেতুও। এসব ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ব্রিজ চার লেনবিশিষ্ট করা হবে।

লোড ক্যাপাসিটির অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচলের কারণে মেয়াদের আগেই সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চারটি সেতু নির্মাণ করতে ৩৬০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে বরাদ্দ চাওয়া হয়েছে। জাপানি সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এ চারটি সেতু নির্মাণের সম্মতি পাওয়া গেছে। সেতুগুলোর মধ্যে মাতামুহুরী ও সাঙ্গু ৩৫০ মিটার দৈর্ঘ্যরে এবং ইন্দ্রপুল ও বরগুনি সেতু দু’টি হবে ১৫০ মিটার দৈর্ঘ্যরে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ মাতামুহুরী সেতু নির্মাণের জন্য মাটি পরিক্ষা ও ডিজাইনের কাজ শেষ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন