News71.com
 Bangladesh
 14 Sep 17, 09:52 AM
 171           
 0
 14 Sep 17, 09:52 AM

আশ্রিত কোনও রোহিঙ্গা অভুক্ত থাকবে না।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  

আশ্রিত কোনও রোহিঙ্গা অভুক্ত থাকবে না।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেয়া কোনও রোহিঙ্গা অভুক্ত থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুশৃঙ্খলভাবে থাকলে সবার আহারের সংস্থান করা হবে। এটাই আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার। আজ বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় সেতুমন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রচার সম্পাদক রাসেল চৌধুরীসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন