News71.com
 Bangladesh
 16 Sep 17, 08:36 AM
 134           
 0
 16 Sep 17, 08:36 AM

সুন্দরবন থেকে ভাই ভাই জলদস্যু বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।।  

সুন্দরবন থেকে ভাই ভাই জলদস্যু বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।।   

নিউজ ডেস্কঃ কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের সিজি বেইস মংলা এবং সিজি আউটপোষ্ট নলিয়ানের টহল দল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দাকোপ থানার সুন্দরবনের কালাবগী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। ভাই ভাই বাহিনীর সদস্যগণ কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে টহল টিমকে লক্ষ্য করে গুলি করতে থাকে। কোস্ট গার্ড সদস্যরা ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাল্টা গুলি বর্ষণ করেন। কিন্তু ডাকাত দলের সদস্যগণ গোলাগুলির এক পর্যায়ে গহীন জঙ্গলে পালিয়ে যায়। কোস্ট গার্ড টহল দল তাদের ব্যবহৃত ০২টি কাঠের নৌকাসহ ০১জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ডাকাতের নাম মোঃ নজরুল ইসলাম (৩৫),পিতা- মোঃ ইবাদুল সরদার,গ্রাম-৪নং কয়রা, ডাকঘর- মদিনাবাদ, থানা- কয়রা, জেলা- খুলনা। আটককৃত নৌকাসহ ডাকাতকে পরবর্তী অইনানুগব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন গোলাগুলির ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয় নাই এবং তিনি আরো জানান সুন্দরবন অঞ্চলে জলদস্যু নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন