News71.com
 Bangladesh
 10 Oct 17, 10:30 AM
 193           
 0
 10 Oct 17, 10:30 AM

আসন্ন নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব থেকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।।  

আসন্ন নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব থেকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।।   

নিউজ ডেস্কঃ একতাবদ্ধ থাকতে এবং নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার কিশোরগঞ্জের কাটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন,কালো টাকা ও পেশীশক্তি গণতন্ত্রকে বিঘ্নিত করে। নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে তাদেরকে অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

তিনি বলেন,তৃণমূল পর্যায় থেকেই গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জননেতাদের দায়িত্ব রয়েছে। যোগ্য প্রার্থী নির্বাচনে জনগণের মুখ্য ভূমিকা রয়েছে।কাটিয়াদি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোহম্মদ সুহরাব উদ্দিন এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, কিশোরগঞ্জ জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, সরকারের সাবেক সচিব শফিক আলম, কাটিয়াদি উপজেলার চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ আইয়েনউদ্দিন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন