News71.com
 Bangladesh
 14 Oct 17, 10:44 AM
 223           
 0
 14 Oct 17, 10:44 AM

বড়সড় প্রতিনিধি দল নিয়ে আগামীকাল ইসিতে যাচ্ছে খালেদা জিয়ার বিএনপি

বড়সড় প্রতিনিধি দল নিয়ে আগামীকাল ইসিতে যাচ্ছে খালেদা জিয়ার বিএনপি

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়ের অংশ নিতে বড়সড় প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রোববার সকাল ১১টায় বিএনপির সঙ্গে ইসির বৈঠক হবে।বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার দাবি জানাবে বিএনপি। এছাড়া নির্বাচনে দলটি সেনা মোতায়েন চাইবে বলে জানা গেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এতে সভাপতিত্ব করবেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিবও সভায় উপস্থিত থাকবেন।

 

বিএনপির প্রতিনিধি দলে ১৬ সদস্য থাকবে বলে দলের একাধিক নেতারা থাকবেন । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সংলাপে অংশ নিতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব আবদুল হালিম, ক্যাপ্টেন সুজাউদ্দিন, সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন