News71.com
 Bangladesh
 16 Oct 17, 07:15 AM
 260           
 0
 16 Oct 17, 07:15 AM

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।।  

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।।   

নিউজ ডেস্কঃ মেডিকেল চেকআপের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাত দিনের সফরে সিঙ্গাপুর গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় বিজি-৮৪ বিমানযোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এরশাদের সফর সঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু,নাসরিন জাহান রতনা ও মেজর (অব.) খালেদ আখতার,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ সফিকুল ইসলাম সেন্টু এবং ড. মেহেজুবুন্নেসা রহমান প্রমুখ রয়েছেন। এরশাদকে বিদায় জানাতে বিমানবন্দরে জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন