News71.com
 Bangladesh
 17 Oct 17, 06:00 AM
 208           
 0
 17 Oct 17, 06:00 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষনা ।। তরিকুল সভাপতি ও রাসেল সম্পাদক নির্বাচিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষনা ।। তরিকুল সভাপতি ও রাসেল সম্পাদক নির্বাচিত

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগে তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নাল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়,তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ২০ নেতাকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন