
নিউজ ডেস্ক : বাংলাদেশে পুলিশে উচ্চ পর্যায়ে বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছে । গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। উল্লেখ্য গত বেশ কয়েকমাস ধরেই পুলিশের উচ্চমহলের এই পদোন্নতি নিয়ে আলোচনা চলছিল । উল্লেখ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের গত ০৬/০৭/২০১৭ তারিখে প্রেরিত স্বারকের আলোকে গত ০৮/০৮/২০১৭ তারিখের সুপরিয়র সিলেকশান বোর্ডের ( এসএসবি ) বৈঠক বসে। এটি ছিল ২০১৭ সালের এসএসবি’র সপ্তম সভা । সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির বিষয় চুড়ান্ত হলেও কিন্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ের সবুজ সংকেত না মেলায় এতদিন সরকারি আদেশের প্রজ্ঞাপন (জিও) করা সম্ভব হচ্ছিল না । তবে আজ এসএসবির সভার সুপারিশ মালায় প্রধানমন্ত্রীর সম্মতি মেলায় গতকালই সকল জল্পনার অবসান ঘটিয়ে এই প্রজ্ঞাপন জারি হয়েছে। জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে ৫ জন ডিআইজি অতিরিক্ত আইজি পদে ও ১৫ জন অতিরিক্ত ডিআইজি কে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন এই পদোন্নতি নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও বেশীর ভাগ কর্মকর্তাই ২/১ জন কর্মকর্তার পদোন্নতি’র বিষয় বাদ দিয়ে বাকিদের পদোন্নতি সঠিক হয়েছে বলে নিউজ৭১ কে জানিয়েছেন।
নতুন পদোন্নতি প্রাপ্ত ৫ অতিরিক্ত আইজিপি (গ্রেড-২ পদ) :
১. আবদুস সালাম, পিপিএম, (ডিআইজি, সিআইডি, ঢাকা)
২। মোঃ মহসিন হোসেন (ডিআইজি, বাংলাদেশ পুলিশ, পুলিশ অধিদপ্তর, ঢাকা)
৩। মোঃ নওশের আলী, পিপিএম-সেবা ( অতিরিক্ত আইজি,চলতি দায়িত্বে-শিল্প পুলিশ, ঢাকা )
৪। মীর শহীদুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম, (ডিআইজি, এসবি, বাংলাদেশ পুলিশ, ঢাকা)
৫। মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম (ডিআইজি-ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা)
ডিআইজি পদে নতুন পদোন্নতিপ্রাপ্ত ১৫ কর্মকর্তা (গ্রেড-৩ পদ) :
১। আবু হাসান মুহাম্মদ তারিক (অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা),
২। ডঃ হাসান উল হায়দার,(কমান্ড্যান্ট,পিটিসি, টাঙ্গাইল)
৩। মোঃ হুমায়ুন কবির, পিপিএম,(ডিআইজি, চলতি দায়িত্বে, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর )
৪। মোর্শেদুল আনোয়ার খান, (অতিরিক্ত ডিআইজি, টিএন্ডআইএম, ঢাকা),
৫। মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম,(পরিচালক, অতিরিক্ত ডিআইজি, র্যাব)
৬। ওয়াই এম বেলালুর রহমান,(জয়েন্ট পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা) বর্তমানে পরিচালক (অতিরিক্ত ডিআইজি), র্যাব হিসেবে বদলির আদেশপ্রাপ্ত
৭। মোঃ মাহাবুবর রহমান, পিপিএম-সেবা, (অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ)
৮। ডঃ এ এফ এম মাসুম রব্বানী (অতিরিক্ত ডিআইজি, সিআইডি, ঢাকা)
৯। ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ (অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা),
১০। মীর রেজাউল আলম, বিপিএম-সেবা,রহমান,(জয়েন্ট পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা)
১১। মোহাম্মদ আলী মিয়া, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ)
১২। সেলিম মোঃ জাহাংগীর,(পরিচালক, অতিরিক্ত ডিআইজি, র্যাব)
১৩। দেব্দাস ভট্টাচার্য, (অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম),
১৪। খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা,(পরিচালক, অতিরিক্ত ডিআইজি, র্যাব)
১৫। মোহাঃ আবদুল আলীম মাহমুদ (অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা)।