News71.com
 Bangladesh
 19 Oct 17, 11:37 AM
 181           
 0
 19 Oct 17, 11:37 AM

ভেঁপসা গরমের মধ্যেই কাকভোরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি।।  

ভেঁপসা গরমের মধ্যেই কাকভোরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি।।   

নিউজ ডেস্কঃ টানা কয়েকদিনের গরমে উর্ধশ্বাসের পর আজ রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে। এতে মানুষ ফেলছে স্বস্তির নিঃশ্বাস। আজ ভোরে রাজধানীর বারিধারা এবং বনানীসহ কয়েকটি এলাকায় বৃষ্টির খবর মিলেছে। প্রায় আধঘণ্টা ধরে বৃষ্টির দাপট শেষে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ সময় মেঘের গর্জনও শোনা যায়। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,রাডারে বৃষ্টির চিত্র দেখা যাচ্ছে। আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে,যা ধীরে ধীরে বাড়বে। এদিকে,হঠাৎ বৃষ্টিতে পথ চলতে গিয়ে অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। তবে এরপরও সবার চোখেমুখে ছিল স্বস্তির নিঃশ্বাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন