News71.com
 Bangladesh
 19 Oct 17, 01:47 AM
 216           
 0
 19 Oct 17, 01:47 AM

বঙ্গোপসাগরে লঘুচাপ ।। বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে লঘুচাপ ।। বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত   

নিউজ ডেস্কঃ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়,সৃষ্ট নিম্নচাপ এলাকার ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ৪০ কিলোমিটার। যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দকমা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে,আবহাওয়া অধিদফতের পৃথক আরেকটি বার্তায় বলা হয়,বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/উত্তর-পূর্ দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন