News71.com
 Bangladesh
 20 Oct 17, 11:35 AM
 190           
 0
 20 Oct 17, 11:35 AM

আরও ২৫ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ।।

আরও ২৫ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ।।

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের ২৫ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ থেকে তাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এনিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ১২১ জনে। এর আগে গত ১২ জুন ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে একই পদে নতুন ২৭ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছিল সরকার।

নতুন সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন, নাজমা আফরিন, মো. আলতাফ হোসেন আমানি, কালীপদ মৃধা, মিয়া সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা বেগম, মো. মিজানুর রহমান, মফিজ উদ্দীন, রোকেয়া আক্তার, অবন্তি নুরুল, মোহাম্মদ সাইফুল আলম, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা শবনম মুস্তারি, মো. তওফিক সাজাওয়ার, মো. হাতেম আলী, মুহাম্মদ শাহীন মৃধা, আলী আকবর খান, মো. সেলিম আজাদ, আলেয়া খন্দকার, মারুফা আক্তার, একেএম আলমগীর ফারভেজ ভূঞা, জায়েদী হাসান খান, মাহফুজুর রহমান, কাজী বশির আহমেদ ও সাবিনা পারভীন। বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল, দুজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ৪৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন