
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ নির্বাচনে সভাপতি পদে মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম মিঞা নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সুষ্ঠু, সুন্দর ও উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ছিলো টানটান উত্তেজনা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি উইং এর মহাপরিচালক ও যুগ্ম সচিব শাহানা আখতার। সদস্য ছিলেন গণসংযোগ শাখার সহকারী পরিচালক মো. কামাল হোসেন ও সংসদ সচিবালয়ের সিনিয়র অ্যাসাইনমেন্ট অফিসার উত্তম অধিকার।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শওকত আকবর, সহ-সভাপতি মো. মামুন-অর-রশীদ, অর্থ সম্পাদক শেখ আকরাম হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আবিরুল ইসলাম, নিরাপত্তা বিষয়ক সম্পাদক আল-আমীন, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইছাহক আলী, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ইবলাল মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রওশান আহম্মেদ ইমন, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস ঝরণা খাতুন, শিড়্গা ও প্রকাশনা সম্পাদক মো. ইউনুছ, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মালেক হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম। এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. ইউনুস মুন্সী, মো. রফিকুল ইসলাম, মো. আনিসুর রহমান, মো. বশির আহমেদ,রাজু আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. নুরুনবী ও মোশারফ হোসেন শরীফ।