News71.com
 Bangladesh
 20 Oct 17, 12:34 PM
 158           
 0
 20 Oct 17, 12:34 PM

শেরপুরের নকলায় উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলীর ঝুলন্ত লাশ উদ্ধার।।

শেরপুরের নকলায় উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলীর ঝুলন্ত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ শেরপুরের নকলায় উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলী চৌধুরী মনিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে থানার পাশের ফল পট্টি মোড়ের নিজ বাসা থেকে এই বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহবুব এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এ ব্যাপারে নকলা থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান,আমরা খবর পেয়ে এসেছি। মাহবুব আলী চৌধুরীর ঝুলন্ত লাশ পেয়েছি নিজ শয়নকক্ষে। বাড়ির লোকজন সকালে ওনার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। ওসি আরো জানান,সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পরই পুরোপুরি তা নিশ্চিত হওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন