News71.com
 Bangladesh
 20 Oct 17, 06:28 AM
 167           
 0
 20 Oct 17, 06:28 AM

পশুসম্পদ খাতে অবদানের জন্য ১৪ জনকে ২০১৭ সালের পদক প্রদানের সিদ্ধান্ত ।।

পশুসম্পদ খাতে অবদানের জন্য ১৪ জনকে ২০১৭ সালের পদক প্রদানের সিদ্ধান্ত ।।

নিউজ ডেস্কঃ দেশের পশুসম্পদ খাতের উন্নয়নে অবদানের জন্য ১৪ জনকে পশুসম্পদ পদক-২০১৭ প্রদান করা হবে। আগামীকাল রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে তৃতীয় পশুসম্পদ পদক,সেমিনার ও পশুসম্পদ পোল্ট্রি ফেয়ার-২০১৭ অনুষ্ঠানে এই পদক দেয়া হবে। আজ নগরীর একটি রেস্তোরাঁয় পদক প্রদান অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ লাইভস্টোক সোসাইটি (বিএলএস) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়।

পদক পাওয়ার তালিকায় রয়েছেন ড. খন্দকার আলমগীর হোসেন, ড. কাজী কমর উদ্দিন, ড. সাইফুল ইসলাম, ড. আজমত আলী, ড. জহিরুল ইসলাম, ড. আবদুল্লাহ আল মাহমুদ, ড. আবদুল মান্নান, এরশাদ আলী, মোল্লাহ রেজাউল করিম, দেওয়ান সিরাজ, ড. আইনুল হক, শাহিন সরকার, আবদুল আউয়াল হক ও জিল্লুর রহমান চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন