News71.com
 Bangladesh
 20 Oct 17, 06:39 AM
 162           
 0
 20 Oct 17, 06:39 AM

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল লন্ডন যাচ্ছেন।।

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল লন্ডন যাচ্ছেন।।

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ জানান,বিমান বাংলাদেশ এয়ারলাইনস’র একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহ্ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবে।

প্রেস সচিব আরো জানান,রাষ্ট্রপতি আবদুল হামিদ মুরফিল্ডস আই হসপিটাল এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। রাষ্ট্রপতি আগামী ২৯ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে ধারনা করা হচ্ছে। ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ এর আগে গত এপ্রিলে একই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান। রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমা রোগে ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময় থেকে লন্ডনে তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন