News71.com
 Bangladesh
 21 Oct 17, 02:50 AM
 253           
 0
 21 Oct 17, 02:50 AM

রাত ৮টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ।।  

রাত ৮টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ।।   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সব ধরনের কার্যক্রম রাত আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টিএসসি পরিচালক মহিউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,টিএসসিতে অবস্থিত সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে নিজ নিজ কার্যক্রম রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। তবে কাজের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সময় রাত ১১টা পর্যন্ত করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন