News71.com
 Bangladesh
 21 Oct 17, 06:50 AM
 176           
 0
 21 Oct 17, 06:50 AM

সন্ত্রাসী,চাঁদাবাজ ও স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগের সদস্য করবেন না ।। ওবায়দুল কাদের    

সন্ত্রাসী,চাঁদাবাজ ও স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগের সদস্য করবেন না ।। ওবায়দুল কাদের      

নিউজ ডেস্কঃ চিহিৃত চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগের সদস্য না করতে নির্দেশ দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অফিসে বসে বসে সদস্য করবেন না। ঘরে ঘরে গিয়ে যাচাই বাচাই করে সদস্য করবেন।এতে দেশ ও দলের জন্য ভালো হবে ।আজ শনিবার সকালে সিলেট রেজিস্টারি মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের এ কথা বলেন। কাদের বলেন, এবার সদস্য সংগ্রহ অভিযানে আওয়ামী লীগের টার্গেট নারী ভোটার। নতুন ভোটারদের সদস্য করতে নেতাদের নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেছেন, লন্ডনে বসে খালেদা নীল নকশা করেছেন। সেই নীল নকশা অনুযায়ী এখন তারা ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যত ইস্যু ধরে সব ইস্যুই হাতছাড়া হয়ে যায়। চিফ জাস্টিসকে নিয়ে অনেক খেলা খেললো। এখন আবার নির্বাচন কমিশন নিয়ে খেলছে। লন্ডনে বসে খালেদা নীল নকশা করেছেন। কিন্তু ২০০১ সালের পুনরাবৃত্তি দেশে আর হবেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন