News71.com
 Bangladesh
 21 Oct 17, 07:40 AM
 183           
 0
 21 Oct 17, 07:40 AM

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্পিকার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আয়োজনে পার্লামেন্টারি নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

স্পিকার গত ১৬ অক্টোবর জাতিসংঘের সদর দপ্তরের ইকোসক চেম্বারে 'রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের মানবিক সহায়তা' বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এদিনে শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব ও এ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট এর চেয়ারম্যান কফি আনানের সাথেও বৈঠক করেন। এছাড়া গত ১৭ অক্টোবর ২০১৭ স্পিকার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ ও ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলামবো নগসুকার সাথে ফলপ্রসূ বৈঠক করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন