News71.com
 Bangladesh
 21 Oct 17, 07:52 AM
 170           
 0
 21 Oct 17, 07:52 AM

রিমান্ড শেষে জামায়াতের আমির মকবুলসহ ৮ নেতা কারাগারে।

রিমান্ড শেষে জামায়াতের আমির মকবুলসহ ৮ নেতা কারাগারে।

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর বর্তমান আমির মকবুল আহমাদসহ আট নেতার পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। মামলা দুইটির তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার ইন্সপেক্টর মো. সাজু মিয়া রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর এই আবেদন করেন। কারাগারে পাঠানো অপর ৭ আসামি হলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের কর্মকর্তারা । পরে গত ১০ অক্টোবর আসামিদের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৫ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর মামলায় ৫ দিনেররিমান্ড মঞ্জুর করেন। পৃথক দুটি মামলায় ১০ দিনের রিমান্ড আদেশ পেয়ে ডিএমপি কর্মকর্তারা জামাত নেতাদের ডিবি কার্যালয়ে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার জামাত নেতাদের আদালতে সোপর্দ করলে কোর্ট তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন