News71.com
 Bangladesh
 22 Oct 17, 12:07 PM
 170           
 0
 22 Oct 17, 12:07 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে খালেদার সাক্ষাৎ আজ রাতেই

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে খালেদার সাক্ষাৎ আজ রাতেই

নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ রোববার রাতে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোনারগাঁও হোটেলে রাত ৮টায় সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফর কালে সুষমা স্বরাজ এই হোটেলে অবস্থান করবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার নিউজ৭১ ডটকমকে এ কথা জানিয়েছেন। দুইনেতার সাক্ষাতকালে খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দীন আহমেদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

উল্লেখ্য দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার দুপুরে ঢাকায় আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর আগে ২০১৪ সালে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ঢাকা সফর করেন। সে সময়ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সোনারগাঁও হোটেলে সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন