
নিউজ ডেস্কঃ দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
টানা ৯৪ দিন লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে দলের স্থায়ী কমিটির সঙ্গে এটিই খালেদা জিয়ার প্রথম বৈঠক। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।এদিকে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ (রোববার) রাত ৮টায় সোনারগাঁও হোটেলে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় দলের কয়েকজন শীর্ষ নেতাও সঙ্গে থাকবেন।