News71.com
 Bangladesh
 22 Oct 17, 07:49 AM
 217           
 0
 22 Oct 17, 07:49 AM

বাংলাদেশে থাকা ২ লাখ রোহিঙ্গার থাকা-খাওয়ার দায়িত্ব নেবে তুরস্কঃ ত্রানমন্ত্রী

বাংলাদেশে থাকা ২ লাখ রোহিঙ্গার থাকা-খাওয়ার দায়িত্ব নেবে তুরস্কঃ ত্রানমন্ত্রী

নিউজ ডেস্কঃ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখের থাকা-খাওয়াসহ সব দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে টার্কিস জোনে রোহিঙ্গাদের জন্য ৫০ হাজার শেড নির্মাণ, খাওয়ার ব্যবস্থা ছাড়াও শৌচাগার ও টিউবয়েল স্থাপন, জ্বালানির ব্যবস্থা করবে দেশটি।আজ রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভ্রিম ওজতুর্ক এ সহায়তার আশ্বাস দেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক ত্রাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন।


রোববার বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগে তুরস্ক এক লাখ লোকের ২৪ হাজার ঘর করে দিতে চেয়েছিলেন। এখন বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এজন্য তুরস্কের রাষ্ট্রদূতের কাছে নতুন করে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি।তিনি বলেন, তুরস্ক আজকে আমাদের আশ্বস্ত করেছেন এক লাখ লোকের সঙ্গে আরও এক লাখ লোক প্রায় ২ লাখ লোকের ঘর করার জন্য চিন্তা-ভাবনা করছেন। এক লাখ লোকের ঘর হয়ে যাবে, আরও এক লাখের যে প্রস্তাব দিয়েছি তা তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন। ইনশাল্লাহ এটাও আমরা হয়ত পেয়ে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন