
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা যুদ্ধের স্মারকচিহ্ন উপহার দিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে সুষমা স্বরাজ এখন ঢাকায় । বিকেলে ঢাকা পৌছে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আনুষ্ঠানিক বৈঠক থেকে সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি। গণভবনে সাক্ষাৎতের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারকচিহ্নসমূহ উপহার দেন।